এ মাসের কবিতা
দুটি কবিতা হাতে নিয়ে হাজির সুশান্ত সাহু
বাবা
মাপছে ,.সবাই মেপে চলছে অবিরাম
কেউ বাড়িটির উচ্চতা
কেউ আসবাবপত্র
কেউ মাপছে বাড়ির রঙটার উজ্জ্বলতা
কেউ বলছে ভদ্রলোকের চয়েস আছে বটে
অনেকে জানালার পর্দা সরিয়ে উঁকি মারছে,
চৌকাঠ- দরজার শরীরে হাত বুলিয়ে দেখছে
কয়েকজন আড় চোখে জরিপ করছে
রান্নার ঘর বেসিন স্টোর- রুম বাথরুম
সবার চোখে কালো চশমা
আসলে যে মানুষটি আপাদমস্তক মাপছে ,
ভিত কাটতে অবিরাম ঝরতে থাকা
প্রতিটি ঘামের কণা
তার ভেতর বয়ে যাওয়া রক্তের স্রোত
সে বাবা নামক মানুষটি !
তবুও স্পন্দন
লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে
যে কাঠঠোকরাটি সেদিন
নিজের বাসা বানিয়েছিল,
আজ দেখি সে
লাশ কাটা ঘরের বিছানায়।
তবুও ফুল ফোটে, ভ্রমর আসে,
গাছেরা পাতা ফুল ফল দেয়,হাসে।
বাতাসে ভাসে নদীর কলকল্লোল,
প্রতিটি পিঁপড়ের মুখে দেখি
খাদ্যের অন্বেষা।
রাতের অন্ধকারে বাঘিনী
সন্তান নিয়ে নদী পার হয় একা,
কুমিরের ভয়ে আগলে রাখে বুকে।
তবুও মানুষ ভালোবাসে মানুষকে,
প্রাণ ভালোবাসে প্রাণের স্পন্দনকে;
একটি হৃদয়ের স্পর্শ পাওয়ার তৃষ্ণায়
একটি হৃদয় অপেক্ষায় কাটিয়ে দেয়
গোটা একটা জীবন।
পথ চলা বরুণ কুমার দাস
প্রতিশ্রুতি দিয়েছি যখন
মাঝ রাস্তায়
ছেড়ে দেব না হাত ,
যে কোন কিছুর বিনিময়েই
চলতে থাকবো সঙ্গে
এই অঙ্গীকার l
তোমরা চাইছো হাত ছেড়ে এগিয়ে যেতে
আমি যেন হয়ে গেছি বোঝা
তাই ঘা ড় থেকে নামিয়ে দিতে চাইছো
ঝেড়ে ফেলে দায়মুক্ত হতে চাইছে l
পথ হারাবো বলেই কিন্তু পথে নামেনি
রাখতে চাই না ও ঠিকানা ঝড়ের কাছে
তোমার আলাদা মনে হতে পারে
বলতে পারো
ভুল পথের পথিক আমি ,
পথ চলতেই হবে
লাভ ক্ষতির হিসেব করার
ইছা টুকুই নেই
বাস এটুকু জানি
পথিক বদলে যাবে
সময় ক্রমে
পথ চলাটাই থেকে যাবে
ওইভাবেই ঘুমিয়ে থাকবে বরাবর
এই পথটা l
|| জীবনের রসায়ন ||
পাপিয়া ভট্টাচার্য ( ব্যানার্জী)
দাশনগর, হাওড়া
তুমি কি পেরেছ ভুলতে? পারোনি তো!
জানি, পারবে না---পারা যায় না।
চাইলেই সবকিছু ছিন্ন-ভিন্ন করা কঠিন।
এই যে আমি----
সারিয়ে ফেলতে চেয়েছিলুম পুরানো ক্ষত,
ভেবেছিলুম, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবো।
পারিনি,---এক সে.মি.ও পারি নি।
পারিনি সম্পর্কের মায়াজাল ছিন্ন করতে।
রিক্ত হয়েছি, সিক্ত হয়েছি বুক ফাটা কান্নায়।
তবুও পারিনি হৃদয়-দুয়ারে আগল দিতে।
পাছে যদি এসে ফিরে যায়---
আগল খুলে বসে থাকি সেই আশায়।
------*-------
মরণ নেশা
মোঃ সৈয়দুল ইসলাম
মাদক নেশায় মত্ত হয়ে
করছি কতোই ভুল,
জীবন থেকে যাচ্ছে চলে
সুখ নামেরই ফুল।
মাদক খেয়ে দেহটাকে
করছি পুড়ে ছাই,
নষ্ট করছি টাকা কড়ি
দুখের সীমা নাই।
মরণ ব্যাধি আলসার ক্যান্সার
হরেক রকম রোগ,
মাদক নেশায় বিভোর হয়ে
করছি মানব ভোগ।
তিলে তিলে সাধের জীবন
করছি শুধু ক্ষয়,
নিজের দোষেই নেশার কাছে
মানছি পরাজয়।
মৃত্যু শোকে কাতর হয়ে
কাঁদে আপনজন,
মাদক নামক মরণ নেশা
ঘটায় বিভাজন।
ঠিকানা: তেতুলিয়া ব্র্যাক অফিস, মোহনগঞ্জ, নেত্রকোনা। মোবাইল-০১৭২৮১০৬২৯২
