শ্রেয়সী  ( April, 2026 )
                         ISSN -2581-4079

                                      শ্রেয়সী  ( April, 2026 )
                         ISSN -2581-4079

এই খানে ক্লিক করুন

অনুবাদ পাতা

## A Clear Midnight##
Walter Whiteman( An American Poet)

অনুবাদক: মনোজিত দাস।

এটাই তোমার সময় - 
তোমার আত্মা মুক্ত বিহঙ্গের মত নীরবে উড়ে চলে:
বইয়ের পাতা থেকে ,মানসিক চাপের থেকে, মুছে যাওয়া দিনের মত,যে শিক্ষা নিয়েছ,
তুমি সম্পূর্ন রূপে নিমর্জিত
নিঃশব্দে, স্থির দৃষ্টি এখন।
তোমার বিবেচনায় সব থেকে ভাল সময় - 
গভীর নি:শব্দ রাত, নক্ষত্র,ঘুম আর মৃত্যু।।

##The dead leaves##

Jacques Prevert ( A Franch Poet)


ওহে,শুনছো আমি তোমাকে ভীষণ স্মরণ করি
সেই সুখের দিনগুলো ,যেদিন আমরা বন্ধু ছিলাম
তখন জীবন ছিল এক অনাবিল আনন্দের।
সেই রোদ্র স্নাত দিনগুলো খুব মনে পড়ে -
মৃত ঝরা পাতাগুলো বেলচা দিয়ে জড়ো করি এখন।
তোমার মনে পড়ে,আমি কিন্তু কিছুই ভুলিনি -
অসংখ্য ঝরা পাতা জড়ো হয়
এখন স্মৃতি আপসোস করে
উত্তরের ঝোড়ো হাওয়া বয়ে নিয়ে যায় সব কিছুকে।
শীতার্থ রাতে ফেলে আসা অতীত জেগে রয়,
তোমার মনে পড়ে,আমি কিন্তু কিছুই ভুলিনী।
যে গান তুমি আমায় শুনিয়ে ছিলে,সে গান এখন বারে বারে নতুন করে মনে পড়ে।
সেই তুমি যে আমাকে ভালোবেসেছিলে 
সেই আমি যে তোমাকে ভালোবাসি,
কিন্তু জীবন দু 'জনের ভালোবাসাকে বিচ্ছিন্ন করেছে
খুব ধীরে, নিঃশব্দে -
বালুকাময় সমুদ্রের তট যেমন ধূয়ে দিয়ে যায়।
তবুও ভালোবাসার পদ চিহ্ন
বিচ্ছিন্ন করতে পারেনি -
সে যে সমুদ্রের চেয়েও বিশাল গভীর।।

Hunger


Written by Jayanta Mahapatra.


অন্ধকারের কুঁড়ে ঘর খুলে যায়

যেন বেদনার আঘাতে।

অন্ধকারে মৃদু আলোর ছটা উদ্ভাসিত হয়

এক আগন্তুকের মত দমকা বাতাস,

ছড়িয়ে ছিটিয়ে। বুনো গাছের ডালপালা

ঘরের মধ্যে আকাশ উঁকি মারে।

দেওয়ালের সলতের ক্ষীণ আলো ছড়িয়ে পড়ে - 

কালো ঝুল চারিদিকে

আমার মনের অলিন্দে।


আমি তাকে অনুসরণ করেছিলাম

ছড়িয়ে থাকা বালুকা ভূমিতে

আমার বিহ্বলিত চিত্ত।

তার শরীরের ভাঁজ করা চামড়া ঘোর পাক খায়

নিস্তব্দতা আমার আস্তিনের ভেতর - 

তার শরীর যেন হামা গুড়ি দেয় দূর্বলতায়।তার পুরনো জাল গুলো সমুদ্রের জল থেকে অতি কষ্টে ওঠায়।


আমি তাকে বলতে শুনেছি:

ওই আমার পঞ্চদশী কন্যা

তাকে অনুভব কর -

শীঘ্রই ফিরব আমি

তোমার যান রাত নয়টায়।

আকাশ ভেঙে পড়ে, তোলপাড় হয় মন

এক পিতার পরিশ্রান্ত অবস্থা দেখে,

লম্বা ছিপ ছিপে দূর্বল মেয়েটি

ঠান্ডা রবারের মত মনে হয়

সে তার উষ্ণ পা ' দুখানি ছড়িয়ে দিল -

আমি অনুভব করলাম ক্ষুদা ও যৌবনের জ্বালা

( গণিকা বৃত্তির অসহায় এক বালিকা)

অন্য দিকে ধীরে ধীরে জাল টানা হচ্ছে বালুকা বেলায়।।

Dawn at Puri

By Jayanta Mahapatra

অগণিত কাকের কণ্ঠ স্বর
পবিত্র বালির রাশির উপর মাথার খুলি
কাত হয়ে পড়ে আছে ফাঁকা গহ্বরের মতো চরম ক্ষুধায়।

শুভ্র শাড়ি পরিহিত বিধবারা দাঁড়িয়ে আছে
যারা অতিক্রান্ত করেছে জীবনের শেষ পর্যায়ে
তারা অপেক্ষমান মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করার।

তাদের ফ্যাকাসে চোখগুলো
নির্বিকারভাবে তাকিয়ে আছে যারা, আবদ্ধ হয়েছে এক জালে
যে জাল ঝোলানো আছে ভোরের বিশ্বাসের মতো উজ্জ্বল।
ক্ষীণ আলোয় ধরা দেয় অসংখ্য মৃত মানুষের খোলস একের পর এক।

অসংখ্য ভীতু মানুষের মুখের মধ্যে হটাৎ ধোঁয়ার কুণ্ডলী - নিঃসঙ্গ চিতায় ধূমায়িত শিখা
আমার বৃদ্ধা মাকে ঢেকে দিয়ে যায়।
তাঁর শেষ ইচ্ছা ' স্বর্গের দ্বার প্রান্তে' এসে অগ্নিশিখা ঢেকে দিয়ে যাবে - নি: সঙ্গ বালুকারাসিতে অনিশ্চিত আলোর মতো ঘুরপাক খায়।।
Page:1 - 2
X